চট্টগ্রামে যাত্রা শুরু করলো ‘স্টুডিও জেড’

এক ছাদের নিচে বহুমুখী সৃজনশীলতার ঠিকানা

| শনিবার , ৮ আগস্ট, ২০২৬ at ৯:৩৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে মাল্টিপারপাস ক্রিয়েটিভ প্ল্যাটফর্ম ‘স্টুডিও জেড ()’। যেখানে একই ছাদের নিচে ইনডোর ফটোশুট, ডান্স প্র্যাকটিস, থিয়েটার প্র্যাকটিস, ড্রইং ক্লাস, মিউজিক্যাল ক্লাস, মডেল র‌্যাম্প ওয়াক প্র্যাকটিস, পডকাস্টসহ বিভিন্ন সৃজনশীল কার্যক্রম পরিচালনার সুযোগ রয়েছে। অনুষ্ঠানটি জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয়। এরপর বক্তব্য পর্বের পাশাপাশি আয়োজন করা হয় সাংস্কৃতিক পরিবেশনার। নৃত্যময় একাডেমির প্রতিষ্ঠাতা সোরাভী নাথের দল মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন। এছাড়াও সিটিজি কিড্ডি ড্যান্স ক্রুর প্রতিষ্ঠাতা শঙ্কর ডি’কোস্টা ও তার দল প্রাণবন্ত পারফরম্যান্স উপস্থাপন করে দর্শকদের মুগ্ধ করেন।

স্টুডিওটির উদ্বোধন করেন দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক। তিনি বলেন, চট্টগ্রামে এ ধরনের বড় পরিসরের মাল্টিপারপাস স্টুডিও এই প্রথম, যেখানে একসাথে নানা সৃজনশীল কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে। ভবিষ্যতে এ প্ল্যাটফর্মকে কেন্দ্র করে আরও বড় উদ্যোগ গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। স্টুডিও জেডএর প্রতিষ্ঠাতা শিপন বিশ্বাস বলেন, “সৃজনশীল কাজের জন্য উপযুক্ত জায়গার অভাবে অনেক প্রতিভা সামনে আসতে পারে না। স্টুডিও ত সেই সীমাবদ্ধতা দূর করে সবার জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।” স্টুডিওটির পরিচালক বর্ণী চক্রবর্তী বলেন, “চট্টগ্রামে এমন একটি স্টুডিওর প্রয়োজন ছিল অনেকদিন ধরেই। এই উদ্যোগের মাধ্যমে সৃজনশীল মানুষরা এখন সহজেই তাদের কাজ করার সুযোগ পাবেন।” উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেকআপ আর্টিস্ট ঈশা ধর মনি, ব্যবসায়ী মিল্টন দাস বিজয়, ফ্যাশন আর্টিস্ট সালেহ রবি জন, কনটেন্ট ক্রিয়েটর আসিফ আহম্মেদ শোভন, ফাহিম শরিয়ার ও মিথিলা মারমা, নৃত্যরূপ একাডেমির প্রতিষ্ঠাতা প্রিয়াঙ্কা বড়ুয়া, ফটোগ্রাফার সাজিদুর রহমান, সংগীতশিল্পী বৃষ্টি দে, মিউজিশিয়ান আকাশ দে সহ আরও অনেকে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজুলাই সনদের অঙ্গীকার বাস্তবায়ন না হলে রাজপথেই জবাব দেওয়া হবে
পরবর্তী নিবন্ধলাইন-লেন্থ বজায় রেখে বল করেছে বোলাররা : হাসান