সিডিএফএ-মেয়র একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের মতবিনিময় সভা

অংশগ্রহণকারী দলগুলোকে ফুটবল প্রদান

| শুক্রবার , ৭ আগস্ট, ২০২৬ at ৭:৩২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে ও মেয়র ডা. শাহাদাত হোসেনের পৃষ্ঠপোষকতায় সিডিএফএ মেয়র একাডেমি কাপ (১৩) ফুটবল টুর্নামেন্ট এ অংশগ্রহণকারী দলসমূহের প্রতিনিধিবৃন্দের সাথে এক মতবিনিময় সভা গত ৫ আগস্ট বুধবার, সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। সিডিএফএ সভাপতি এস এম শহীদুল ইসলামের সভাপতিত্বে সিজেকেএস কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ের বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আগামী ১০ আগস্ট হতে বাছাই প্রক্রিয়া শুরু হবে। সভায় সিডিএফএ এর নির্বাহী কমিটির সদস্য সাইফুল আলম খাঁনের সৌজন্যে প্রতিটি অংশগ্রহণকারী দলকে ২টি করে বল দেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল, সদস্য মাহাবুবুল আলম মাহাবুব, আবু সৈয়দ মাহামুদ, ইয়াছিন আরাফাত পাবলু, কাজী জসিম উদ্দিন, জহির আহমেদ সহ সিডিএফএ কর্মকর্তাবৃন্দ, সিজেকেএস কাউন্সিলর সোহেল আহমেদ ও টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলের প্রতিনিধিরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএ সেঞ্চুরি টেস্ট সিরিজে আত্মবিশ্বাস দিবে: মিরাজ
পরবর্তী নিবন্ধঅস্ট্রেলিয়ায় দ্বিতীয় টেস্টে পাওয়া যাবে শরিফুলকে