গণভোটের রায় বাস্তবায়ন করে জনগণের আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করতে হবে

জাতীয় ছাত্রশক্তির গণমিছিল

আজাদী প্রতিবেদন | বুধবার , ৫ আগস্ট, ২০২৬ at ১০:০০ পূর্বাহ্ণ

জুলাই গণহত্যার বিচার, জুলাই গণভোটের গণরায় বাস্তবায়ন এবং গণআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর দাবিতে গতকাল মঙ্গলবার নগরে গণমিছিল করেছে জাতীয় ছাত্রশক্তি।

গণমিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ কর। মিছিলপূর্ব সমাবেশে বক্তারা বলেন, জুলাইয়ের শহীদদের রক্তের ঋণ পরিশোধ করতে হলে অবিলম্বে গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে এবং জুলাই গণভোটে জনগণের প্রদত্ত গণরায় বাস্তবায়নের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। গণমিছিলে জাতীয় ছাত্রশক্তি চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম উত্তর জেলা, চট্টগ্রাম দক্ষিণ জেলা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম সরকারি সিটি কলেজ এবং চট্টগ্রাম সরকারি মহসিন কলেজ শাখার নেতৃবৃন্দ ও কর্মীরা অংশগ্রহণ করেন।

এসময় নেতৃবৃন্দ বলেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করে শহীদদের আত্মত্যাগের যথাযথ মর্যাদা রক্ষা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় ছাত্রশক্তি তাদের আন্দোলন অব্যাহত রাখবে।

পূর্ববর্তী নিবন্ধমালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারি, ৩ বাংলাদেশি নিহত
পরবর্তী নিবন্ধহাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালীতে ব্যাপক প্রস্তুতি