আনোয়ারায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২৬৬ পরিবারের মাঝে কাফকোর ঢেউটিন বিতরণ

আনোয়ারা প্রতিনিধি | মঙ্গলবার , ৪ আগস্ট, ২০২৬ at ৮:৪৬ পূর্বাহ্ণ

আনোয়ারায় সামপ্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত উপজেলার ১১ ইউনিয়নের অসহায় ২৬৬ পরিবারের মাঝে পুনর্বাসন সহায়তার অংশ হিসেবে ২ হাজার ৪০০ পিস ঢেউটিন বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা পরিষদ মাঠে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) বন্যাদুর্গত পরিবারের মাঝে এসব ঢেউটিন প্রদান করেন। উপজেলা প্রশাসনের সহায়তায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিন উদ্দীন, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)আমিনুর রহমান, মহাব্যবস্থাপক (প্রশাসন) এস. এম. আলমগীর রহমান, মহাব্যবস্থাপক (মানবসম্পদ বিভাগ) মোরশেদুল ইসলাম চৌধুরী, উপমহাব্যবস্থাপক আবিদুর রহমান, উপমহাব্যবস্থাপক কহিনুর ইকবাল, সিনিয়র কর্মকর্তা ভিপি মোজাম্মেল হক, সিবিএর সাধারণ সম্পাদক খাইরুল ইসলামসহ কাফকোর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বলেন,সামপ্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের ঘরবাড়ি মেরামত ও পুনর্বাসনে সহায়তার অংশ হিসেবে কাফকোর সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় উপজেলার বৈরাগ,বারশত, রায়পুর, বটতলী, বরুমচড়া, বারখাইন,আনোয়ারা,চাতরি, পরৈকোড়া, হাইলধর ও জুঁইদন্ডী ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ২৬৬ প্ররিবারের মাঝে ২ হাজার ৪০০ টি ঢেউটিন বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে প্রতিষ্ঠানটি মানবিক সহায়তা অব্যাহত রাখবে বলে জানান।.

পূর্ববর্তী নিবন্ধউঠানে খেলছিল শিশু, ভিমরুলের কামড়ে মৃত্যু
পরবর্তী নিবন্ধআইআইইউসিতে আইকিউএসির ব্যাক অ্যাক্রেডিটেশন প্রশিক্ষণ সমাপ্ত