রাশেদ রউফ – এর অন্ত্যমিল

| সোমবার , ৩ আগস্ট, ২০২৬ at ৭:৫৩ পূর্বাহ্ণ

হজম

ধ্বনি কলরব বদলায় সব

বদলায় দিন ও রাত্রি

যুগের সঙ্গে তাল দিতে হই

হুজুগের অভিযাত্রী।

নড়ালেই আমি নড়ছি কেবল

সরালেই শুধু সরছি

বড়ো বড়ো কথা ছোটো করে ফেলি

নীরবে হজম করছি।

নয় উঁচু স্বর, আছে ভয়ডর

আধো আধো কথা বলছি

পাত খালি তবু হাততালি দিই

দাঁতে দাঁত চেপে চলছি।

পূর্ববর্তী নিবন্ধজুলাই শহীদ পরিবারগুলোর পুনর্বাসনে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে : সাঈদ আল নোমান
পরবর্তী নিবন্ধআঁরার কচুর ছরা খাইলে বুঝিবা ন খাইলে পস্তাইবা