অপু বিশ্বাসের নতুন রুপের প্রশংসা

| শুক্রবার , ৩১ জুলাই, ২০২৬ at ১১:১৫ পূর্বাহ্ণ

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস সমপ্রতি নিজের নতুন এক দৃষ্টিনন্দন ও গ্ল্যামারাস সাজের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে ভক্তদের তাক লাগিয়ে দিয়েছেন। নিজের অফিসিয়াল পেজে পোস্ট করা বিশেষ লুকের প্রতিটি সূক্ষ্ম ছোঁয়া, নিখুঁত ডিটেইল আর নান্দনিক সৌন্দর্যের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি জানিয়েছেন যে, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নতুন করে আবিষ্কার করার আনন্দ সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়। সৌন্দর্য যখন অভিজ্ঞ ও সঠিক হাতের স্পর্শ পায়, তখন তা কেবল সাধারণ সাজসজ্জার মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং তা শিল্পে পরিণত হয় বলেও নিজের ভালো লাগার কথা ভক্তদের উদ্দেশ্যে ব্যক্ত করেছেন এই তারকা। ‘বিডি’স মোস্ট স্টাইলিশ অ্যাওয়ার্ডস বাই পিয়াল হোসেন’ আয়োজনের জন্য বিশেষভাবে তৈরি এই চোখধাঁধানো লুকে তারকাকে সাজাতে পেছনের পুরো টিমের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। মহিমাম্বিত রূপটি ফুটিয়ে তুলতে স্টাইলিংয়ের দায়িত্বে ছিলেন স্টাইলিস্ট মাহফুজ কাদরী, যাঁর নিবেদিত রুচি ও শিল্পীসত্তার প্রশংসা করেন অপু বিশ্বাস।

পূর্ববর্তী নিবন্ধ‘গুলশানের চামেলি’
পরবর্তী নিবন্ধবিশ্বব্যাপী মুক্তির আগেই বাংলাদেশে ‘স্পাইডার-ম্যান : ব্র্যান্ড নিউ ডে’