বৃষ্টি পড়ে

শ্যামল বণিক অঞ্জন | বুধবার , ১৫ জুলাই, ২০২৬ at ১০:৩৬ পূর্বাহ্ণ

বৃষ্টি পড়ে শহর জুড়ে

গ্রাম জনপদ কাছে দূরে,

বৃষ্টি পড়ে গাছের শাখায়,

সিক্ত পাখির রঙিন পাখায়।

বৃষ্টি পড়ে নদী মাঠে

খাল বিল আর পথে ঘাটে,

বৃষ্টি পড়ে টিনের চালে,

দিগন্ত বন ক্ষেতের আলে।

বৃষ্টি পড়ে আষাঢ় মাসে

বাণ ডেকে হায় বাংলা ভাসে,

বৃষ্টি পড়ে শ্রাবণ ধারায়,

মুগ্ধতার রেশ মাত্রা ছাড়ায়!

পূর্ববর্তী নিবন্ধপেকুয়ার টইটংয়ে বানভাসির মাঝে উপহারসামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধবৃষ্টিঝরা দিনে