মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৩৩ হাজার ৮শ পিস ইয়াবা উদ্ধার

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৩ জুলাই, ২০২৬ at ১০:৫২ পূর্বাহ্ণ

নগরের শাহ আমানত সেতুর শহীদ বশীরুজ্জামান গোলচত্বর থেকে সাইফুল ইসলাম (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বাকলিয়া থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩৩ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গত শনিবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে গোপন সংবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে সাইফুলকে গ্রেপ্তার করা হয়। সাইফুল বাগেরহাটের মোড়লগঞ্জ থানার বাসিন্দা। সিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাইফুলের বিরুদ্ধে বাকলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। গতকাল রোববার জিজ্ঞাসাবাদ শেষে বিধি মোতাবেক তাকে আদালতে সোপর্দ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধ৩৭ জেলে আটক, দুটি অবৈধ বোট ও ১৪টি জাল জব্দ
পরবর্তী নিবন্ধফিরিঙ্গিবাজারে নগদ টাকা ও জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার ১৫