লোহাগাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি

| সোমবার , ১৩ জুলাই, ২০২৬ at ১০:৩৮ পূর্বাহ্ণ

টানা বর্ষণে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত লোহাগড়ার পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে বিএনপি। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত পাঁচ শতাধিক পরিবারের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়েছে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী। দুর্গম এলাকায় নৌকা ও পায়ে হেঁটে ক্ষতিগ্রস্ত মানুষের দুয়ারে পৌঁছে দেওয়া হয় এসব সহায়তা। রোববার (১২ জুলাই) সকাল থেকে দিনব্যাপী লোহাগাড়া উপজেলার বিভিন্ন এলাকায় এই ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। পরে বিকেলে উপজেলার আধুনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এবং আমিরাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পানিবন্দি পরিবারের কাছেও খাদ্যসামগ্রী পৌঁছে দেন নেতাকর্মীরা। ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফৌজুল কবির ফজলু। উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম আবু সাঈদ চৌধুরী টিটুর সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা সিরাজুল ইসলাম, নজরুল ইসলাম চৌধুরী, নুরুল আলম কোম্পানী, ইমামুল আবেদীন রিপন, আলাউদ্দিন বাচ্চু, বেলাল হোসাইন রানা, আনোয়ার হোসেন, মো. জাহেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন, সদস্যসচিব রমজানুল কবির জয়, যুবদল নেতা মোরশেদ আলম, বিএনপি নেতা মো. সেলিম, তছলিম উদ্দিন, উপজেলা ছাত্রদল নেতা মো. কায়েস উদ্দিন, এহেছানুল হক আহাদ, স্বেচ্ছাসেবক দল নেতা দিদার হোসেন, মো. ইকবালসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ
পরবর্তী নিবন্ধবরকল ইউনিয়নে প্রধানমন্ত্রীর পক্ষে উপহার বিতরণ