ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডারস ও প্রিমিয়ার পেট্রোলিয়াম প্রোডাক্টস লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর

| রবিবার , ১২ জুলাই, ২০২৬ at ১০:৫৪ পূর্বাহ্ণ

সরকারি বিদ্যুৎ খাত ও বিভিন্ন প্রতিষ্ঠানে মার্কিন যুক্তরাষ্ট্রের (ইউএসএ) বিশ্বখ্যাত ‘এরগন’ ব্র্যান্ডের প্রিমিয়াম ট্রান্সফর্মার অয়েল সরবরাহের লক্ষ্যে ৯ জুলাই হোটেল রেডিসন ব্লু চট্টগ্রামে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি এবং প্রিমিয়ার পেট্রোলিয়াম প্রোডাক্টস অ্যান্ড লুব্রিকেন্টস লিমিটেড সমপ্রতি এক ব্যবসায়িক সহযোগিতা চুক্তিতে আবদ্ধ হয়।

অনুষ্ঠানে ELBPLCএর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শহীদুল আলম এবং PPPLLএর সিইও সোহেল আব্দুল্লাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসুয়াবিল ও নাজিরহাট পৌরসভার একাংশ বাদ দেওয়ার দাবি
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল ও প্রেস ক্লাবের মধ্যে কর্পোরেট চুক্তি স্বাক্ষর