চট্টগ্রাম সরকারি গণগ্রন্থাগারে ঐতিহ্য ও লোকজ সংস্কৃতি অনুষ্ঠান গতকাল শনিবার পাবলিক লাইব্রেরি কনফারেন্স হলে গ্রন্থাগারের পরিচালক দিলীপ কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মো. জসীম উদ্দীন খান। তিনি বলেন, একটি সভ্যতা আলোকিত হওয়ার অন্যতম অনুসঙ্গ লোকজ সংস্কৃতি। এসব চট্টগ্রামের স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতি তরুণ প্রজন্মের কাছে জানাতে হবে। লোকজ সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ। লোকজ সংস্কৃতি সমাজের শেকড় স্বরূপ। প্রধান বক্তা ছিলেন পলাশ কান্তি নাথ রণী। বিশেষ অতিথি ছিলেন শ্যামল বিশ্বাস, অধ্যাপক শুক্লা রাণী দেবী, শিল্পী গীতা আচার্য্য, সংগঠক সুজন দেবনাথ, সংগঠক সজীব দত্ত সৌরভ, শহিদুল ইসলাম, সুমী বিশ্বাস ও কমল চক্রবর্তী অলক। সংগীত পরিবেশন করেন সংগীত শিল্পী কেয়া লাহিড়ী, বনানী শেখর রুদ্র, মৌসুমী চৌধুরী, উষা আচার্য্য, অনুস্মৃতা দেবী মাত্রা, অর্ঘদীপ সরকার , অদিতি রক্ষিত, সুস্মিতা দেবী, নুরে ইফতে খাইরুন্নেসা মাহিয়া, নীলাঞ্জনা চৌধুরী, পূজা দে ও দেবলীনা দে শ্রুতি । আরো বক্তব্য রানে আবৃত্তি শিল্পী প্রেমা চৌধুরী, প্রকাশ নাথ অপু, রূপনা দাশ রূপা প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন গ্রন্থাগারের সিনিয়র সহকারী পরিচালক ঋষিকেশ পাল। আরো উপস্থিত ছিলেন গ্রন্থাগারের কর্মকর্তা টিংকু দে, মো. জালাল উদ্দীন, মোছা. সানজিদা সুলতানা, আজীম আলী, মো. জীবন হোসেন, মো. রেজাউদ্দীন চৌধুরী, মো. মাহমুদুল হক প্রমুখ। শেষে ঋতুকালীন ফল উৎসবের আয়োজন করা হয়।












