নগরীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল–হামিম ইনস্টিটিউটে গতকাল (শনিবার) বিপুল সমারোহে উদযাপিত হলো ‘ফল উৎসব–২৬’। শতশত শিশু আর অভিভাবকের সরব উপস্থিতি আর রঙবেরঙের অর্ধশতাধিক দেশি–বিদেশি ফলের বিশাল প্রদর্শনীতে মুখরিত ছিল আল–হামিম ক্যাম্পাস। সকাল সাড়ে ৮টায় শুরু হয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিভিন্ন ইভেন্টে অংশ নেয় শিক্ষার্থীরা। মানব শরীরে পুষ্টিচাহিদা মেটাতে ফল খাওয়ার গুরুত্বের কথা তুলে ধরেন বক্তারা। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আল–হামিম ইনস্টিটিউটের প্রিন্সিপাল আরিফুল ইসলাম।
প্রধান অতিথি ছিলেন ইনস্টিটিউটের কো–চেয়ারম্যান ইয়েসমিন আলম। উদ্বোধক ছিলেন এস.এ ফ্যামিলির ম্যানেজার ইরফান আবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসার সাবেক অধ্যাপক মাওলানা আবু তাহের, আন–নিসা একাডেমির প্রিন্সিপাল মাওলানা মাহবুবুর রহমান, তাওহীদুল উম্মাহ মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল হামিদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












