আর্ট ক্লাব বিডি লিমিটেডের সাংস্কৃতিক সন্ধ্যা গতকাল শুক্রবার সন্ধ্যায় নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট ও এ কে খান গ্রুপের চেয়ারম্যান এ কে শামসুদ্দিন খান। স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট শিল্পী সুজা উদ্দিন আহমেদ।
আবৃত্তিশিল্পী ফারুক তাহেরের সঞ্চালনায় কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ভাস্কর অলক রায়, চারুশিল্পী খাজা কাইয়ুম, শিল্পী স্বপন কান্তি আচার্য, শিল্পী বিজন মজুমদার, শিল্পী অধ্যাপক জসিম উদ্দিন, অধ্যাপক ড. মাছুম আহমেদ, শিল্পী নিলুফার চামান, শিল্পী হায়দরী আন্দা লুসিয়া, শিল্পী আখিনুর রহমান ঝর্না, নাট্যশিল্পী শাহ আলম ও সাইফুল ইসলাম, শিল্পী শায়লা শারমিন, শিল্পী তাসলিমা আকতার, আলোকচিত্রশিল্পী শোয়েব ফারুকী, শিল্পানুরাগী জুলেখা খানম, শিল্পী ফজলে রাব্বী, শিল্পী কুদসিয়া ডালিয়া, শিল্পী সঙ্গীতা বড়ুয়া, সাংবাদিক শাহরিয়ার হাসান ও শিল্পী ফরিদা খানম।
এ কে শামসুদ্দিন খান বলেন, সমাজ ও রাষ্ট্রের অলংকার হচ্ছেন শিল্পীরা। সর্বস্তরের শিল্পীরা যাতে এক ছাতার নিচে সমবেত হয়ে নিজেদের মূল্যায়ন নিজেরা করতে পারেন এবং ঐক্যবদ্ধ থেকে সমাজ ও রাষ্ট্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারেন, তার জন্য আর্ট ক্লাব বিডির যাত্রা। প্রেস বিজ্ঞপ্তি।












