আগামী ৮ জুলাই বুধবার সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ী ইউনিয়নের হযরত পীর বার আউলিয়া (রহঃ) ও আল্লামা হযরত আব্দুর রশীদ আল–মাদানীর (রহঃ) বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে দরগাহ শরীফ ও ওরশ শরীফ পরিচালনা কমিটির উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে বাদে ফজর –গরু, মহিষ, ছাগল ইত্যাদি জবেহ, বাদে জোহর–খতমে কোরআন, খতমে তাহলিল, জিকির–আজকার, হযরত পীর বার আউলিয়ার (রহঃ) জীবনী আলোচনা, বাদে মাগরিব– মিলাদ মাহফিল ও বাদে এশা–তবারুক বিতরণ। এতে দেশ বরেন্য ওলামায়ে কেরাম ও বুজুর্গানেদ্বীন তশরীফ আনবেন। এতে সকল ধর্মপ্রাণ ভাই–বোন এবং বাবা জানের আশেকান ও ভক্তদের ওরশ শরীফে শরীক হয়ে বার আউলিয়ার (রহঃ) ফয়েজ ও দো–জাহানের অশেষ সওয়াব হাসিল করার জন্য জাতি–ধর্ম–বর্ণ নির্বিশেষে সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন হযরত পীর বার আউলিয়া (রঃ) দরগাহ ওয়াক্ফ এস্টেটের উপদেষ্টা কমিটির সভাপতি ও সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম, প্রধান খাদেম মাওলানা সৈয়দ মোঃ আকবর ও ওরশ শরীফ পরিচালনা কমিটির পক্ষে সাংবাদিক সৈয়দ মোঃ ফোরকান আবু। প্রেস বিজ্ঞপ্তি।











