এস এ ফ্যামেলি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

| শুক্রবার , ৩ জুলাই, ২০২৬ at ৫:১৫ পূর্বাহ্ণ

উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে এস এ ফ্যামেলি ফুটবল টুর্নামেন্ট। খেলাধুলার মাধ্যমে সমপ্রীতি, শৃঙ্খলা ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন এস এ ফ্যামেলি লিমিটেডের পরিচালক ইয়াসমিন আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের এজিএম মো. মতিউর রহমান সম্রাট, এজিএম পার্থ প্রতিম রনিসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, অতিথিবৃন্দ এবং ক্রীড়াপ্রেমীরা। উদ্বোধনী দিনে অসাধারণ পারফরম্যান্স দেখায় সোনার বাংলা স্পোর্টস, সুবর্ণ স্পোর্টস ও গোধূলী স্পোর্টস।

পূর্ববর্তী নিবন্ধজিম্বাবুয়ের নতুন বোলিং কোচ ওয়ালশ
পরবর্তী নিবন্ধমেসির জন্য কেপ ভার্দের উপহার