সংসারে মা একা হয়ে
কাটান দশা ভারি,
শিক্ষিত সব সন্তান কেন
ভুললো জিম্মাদারি?
পাকা ঘরের দেয়াল ঘেঁষে
রইলো একা পড়ে,
সন্তান সবাই নেননি তুলে
আপন কোনো ঘরে।
বড় সন্তান সচিব হয়ে
করেন দাপট ভারী,
মেজো সন্তান বুয়েটেরই
শিক্ষক পদধারী।
ছোট সন্তান দেশ ছাড়িয়ে
গেছেন বিদেশ পাড়ি,
মায়ের খবর নেন না তারা
সবাই দিলেন আড়ি।










