চাঁদের বুড়ি

সারমিন চৌধুরী | বুধবার , ১ জুলাই, ২০২৬ at ৬:১৯ পূর্বাহ্ণ

বিশাল ওই চাঁদের দেশে

থাকে একা বুড়ি,

চরকি কাটায় নেই কিন্তু

দুই হাতের জুড়ি।

চাঁদ, তারা তখন করে

বুড়ির পাশে খেলা,

রাত কাটে খোশগল্পে

ঘুমায় দিনের বেলা।

জানতে একটু ইচ্ছে হলো

বুড়ির বয়স কত,

দাদু বলে আনুমানিক

একশো কুড়ির মত।

একবার যদি পারতাম

চাঁদের দেশে যেতে,

বুড়ির সাথেই উঠতাম

আনন্দ মনে মেতে।

পূর্ববর্তী নিবন্ধশিয়াল ভাই
পরবর্তী নিবন্ধশিক্ষিত অমানুষ