আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে চতুর্থ স্থানে উঠল বাংলাদেশ

| মঙ্গলবার , ৩০ জুন, ২০২৬ at ৫:২৭ পূর্বাহ্ণ

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠেছে বাংলাদেশ ক্রিকেট দল। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের কাছে ইনিংস ও ২১৭ রানের ব্যবধানে হেরে যায় শ্রীলংকা। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে লংকানদের হারে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে ওঠে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলতে নামার আগে ২ ম্যাচে ৬৬ দশমিক ৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে ছিল শ্রীলংকা। ক্যারিবীয়দের কাছে হেরে ৩ ম্যাচে ৪৪ দশমিক ৪৪ শতাংশ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে নেমে গেছে লংকানরা। গেল মাসে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ ২০ ব্যবধানে জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে উঠেছিল বাংলাদেশ। ৪ ম্যাচে ২টি জয়, ১টি করে হারড্রতে ৫৮.৩৩ শতাংশ পয়েন্ট ছিল টাইগারদের। শ্রীলংকার চেয়ে পয়েন্ট বেশি হওয়ায় চতুর্থ স্থানে উঠল বাংলাদেশ। বাংলাদেশের এক ধাপ উন্নতি হওয়ায়, ষষ্ঠ থেকে পঞ্চম স্থানে উঠেছে ভারত। ৯ ম্যাচে ৪৮ দশমিক ১৫ শতাংশ পয়েন্ট আছে ভারতের। এই চক্রে সবার উপরে আছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৩৬
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার হাসিনা জামাল ডিগ্রী কলেজে বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ