রাঙ্গুনিয়ার হাসিনা জামাল ডিগ্রী কলেজে বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ৩০ জুন, ২০২৬ at ৫:২৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ঐতিহ্যবাহী হাসিনা জামাল ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল ২৯ জুন সম্পন্ন হয়েছে। মোহাম্মদ নুরুল ইসলাম চেয়ারম্যান অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি এডভোকেট নুরুল আলম চৌধুরী। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রতন কুমার তুরীএর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে বক্তব্য দেন কলেজ গভর্নিং বডির মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) সদস্য মো. নাসির উদ্দিন নসু। শিক্ষক সুজন সাহা’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা যুবদলের সহসভাপতি এ.কে আজাদ খান, মো. জাহেদুল আলম চৌধুরী, সৌমিত্র সাহা, অনিতা সাহা, পারমিতা বড়ুয়া, . . . সামসুদ্দিন ইলিয়াছ, রোকন উদ্দিন, খায়েজ আহমেদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধআইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে চতুর্থ স্থানে উঠল বাংলাদেশ
পরবর্তী নিবন্ধ​টিসিজেএ’র প্রীতি ফুটবল ম্যাচ আজ ​