বাংলাদেশ বেসবল–সফটবল এসোসিয়েশন আয়োজিত আসন্ন নবম জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করছে চট্টগ্রাম বেসবল ক্লাব। দল গঠনের লক্ষে ক্লাবের কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি ইশতিয়াক আলম চৌধুরীর সভাপতিত্বে ও ক্লাবের অতিরিক্ত সাধারণ সম্পাদক সিদ্দিক আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহবায়ক, ক্রীড়া সংগঠক মো. সাইফুল আলমকে নবম জাতীয় চ্যাম্পিয়নশিপে চট্টগ্রাম বেসবল ক্লাবের চীফ দ্যা মিশন নির্বাচন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












