কাপ্তাই শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গ্রামীণ খেলা

কাপ্তাই প্রতিনিধি | শুক্রবার , ২৬ জুন, ২০২৬ at ৬:০৫ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলায় শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত ২২ জুন গ্রামীণ খেলা ‘দড়িলাফ’ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ৪র্থ ও ৫ম শ্রেণীর ছাত্রীরা এতে অংশ নেয়। রূপসী কাপ্তাই আয়োজিত এই এ খেলায় প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। কাপ্তাই মানবাধিকার কমিশনের সভাপতি খোরশেদুল আলম কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাফর আহমেদ স্বপন, কমিটির সহসভাপতি মো. আনোয়ার হোসেন, কমিটির সদস্য মিসাচিং মারমা ও কাপ্তাই প্রেসক্লাবের সাধারন সম্পাদক ঝুলন দত্ত। কাজী মোশাররফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক সোহেল, মো. সরোয়ার হোসেন, প্রধান শিক্ষক জগদিশ চন্দ্র দাস এবং রতন চন্দ্র দাশ। দড়িলাফ খেলায় ১ম, ২য় এবং ৩য় হয় যথাক্রমে লাইথুইচিং মারমা, তুঙ্গবিদ্যা রানী এবং আরিফা আক্তার। বিজয়ী শিক্ষার্থীদের জন্য পুরস্কার স্পন্সর করেন কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসান বাবু।

পূর্ববর্তী নিবন্ধইন্টারটেকের সাথে চিটাগাং চেম্বার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
পরবর্তী নিবন্ধবেসবল ক্লাবের চীফ দ্যা মিশন সাইফুল আলম