প্রিমিয়ার ইউনিভার্সিটির সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘ফিল্ড স্টাডি’ কোর্সের আওতায় মাঠপর্যায়ের সমীক্ষা সম্পন্ন হয়েছে। সমীক্ষাটি ১৭ জুন থেকে ১৯ জুন পর্যন্ত ৩ দিনব্যাপী বান্দরবান জেলায় পরিচালিত হয়। পাহাড়ি অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীর জীবনযাত্রা, সামাজিক কাঠামো, সাংস্কৃতিক পরিবর্তন এবং পরিবেশগত বাস্তবতা গভীরভাবে পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করাই ছিল এ ফিল্ড স্টাডির মূল উদ্দেশ্য। গবেষণার প্রধান লক্ষ্য ছিল বান্দরবানের ত্রিপুরা, ম্রো ও বম সম্প্রদায়ের সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক বাস্তবতাকে মাঠপর্যায়ে সরাসরি পর্যবেক্ষণের মাধ্যমে একাডেমিক জ্ঞানকে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে সংযুক্ত করা। সমীক্ষা কার্যক্রমটি বান্দরবানের তিনটি প্রধান এলাকা লায়মি পাড়া, হাতিভাঙ্গা পাড়া এবং এম্পু পাড়ায় পরিচালিত হয়।
বান্দরবানে যাওয়ার প্রাক্কালে শিক্ষার্থীরা প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদিরের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় উপাচার্য বলেন, এই ফিল্ড স্টাডি শিক্ষার্থীদের গবেষণাধর্মী দক্ষতা, বিশ্লেষণ ক্ষমতা এবং বাস্তব সমাজ সম্পর্কে গভীর ধারণা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া এই মাঠসমীক্ষা একাডেমিক জ্ঞানকে বাস্তব জীবনের প্রেক্ষাপটে প্রয়োগের একটি কার্যকর ও সমৃদ্ধ অভিজ্ঞতা হিসেবে বিবেচিত হবে। এসময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, সমাজতত্ত্ব বিভাগের কো–অর্ডিনেটর আবদুল্লাহ আল মোজাহিদ, প্রভাষক নুসরাত জাহান তানী, মুহাম্মদ তানজিলুর রহমান, সায়ীদা জামান ও সিফাতুল ইসলাম।
কোর্স শিক্ষক সহকারী অধ্যাপক ড. সাদিকা সুলতানা চৌধুরী পুরো প্রক্রিয়াজুড়ে প্রপোজাল প্রণয়ন থেকে শুরু করে মাঠপর্যায়ের তথ্যসংগ্রহ পর্যন্ত নিরবচ্ছিন্ন একাডেমিক তত্ত্বাবধানে ছিলেন। তিনি ৩ দিনব্যাপী মাঠপর্যায়ের কার্যক্রমে শিক্ষার্থীদের তথ্যসংগ্রহ, পর্যবেক্ষণ ও গবেষণা কার্যক্রমে সক্রিয়ভাবে সহায়তা ও পরামর্শ প্রদান করেন। মাঠসমীক্ষার অংশ হিসেবে শিক্ষার্থীরা ছয়টি দলে বিভক্ত হয়ে নিম্নলিখিত গবেষণা বিষয়সমূহে তথ্যসংগ্রহ ও বিশ্লেষণ কার্যক্রম সম্পন্ন করেন। প্রেস বিজ্ঞপ্তি।









