বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) কেন্দ্রীয় সংসদের ত্রি–বার্ষিক সম্মেলন গত শুক্রবার স্টেশন রোডস্থ একটি হোটেল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বাগীশিক কেন্দ্রীয় সংসদের সভাপতি ঝন্টু চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. শুভাশীষ শর্মার সঞ্চালনায় সম্মেলনের ১ম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় উপদেষ্টা তিনকড়ি চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় উপদেষ্টা দিলীপ কুমার ভট্টাচার্য্য, শিবু প্রসাদ দত্ত, শম্ভু দাশ, অ্যাড. প্রবীর ভট্টাচার্য্য, দিলীপ শীল, বাবুল ঘোষ বাবুন, অধর লাল চক্রবর্তী, অধ্যাপক কৃষ্ণা দাশ, দেবব্রত দাশ, কৃষ্ণা চৌধুরী, চিত্রালী রায় ও সুজিত দাশ। স্বাগত বক্তব্য রাখেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ–সভাপতি ডা. অঞ্জন কুমার দাশ। সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন সাধারণ সম্পাদক অ্যাড. শুভাশীষ শর্মা। আর্থিক প্রতিবেদন পাঠ করেন রাশু কান্তি বিশ্বাস। বক্তব্য রাখেন দেশপ্রিয় চৌধুরী বিনয়, পলাশ কান্তি নাথ রণী, সুনীল দত্ত, প্রীতম চৌধুরী, বিপ্লব দে পার্থ, কৈলাশ বিহারী সেন, শুভাশীষ চৌধুরী, বাসুদেব চৌধুরী, পুলক চৌধুরী, সুজন মজুমদার, বাসুদেব মল্লিক, গৌতম কুমার ঢালী, নিপেন বসু, অ্যাড. গৌরাঙ্গ বসু, পূর্ণেন্দু শেখর পাল, বাসুদেব শীল, নিরঞ্জন ভৌমিক, নারায়ণ দাশ, ইঞ্জিনিয়ার নির্মল মজুমদার, গোলক বিহারী রায়, ডা. বিধান চন্দ্র দাশ, বলাই চন্দ্র সরকার, চন্দন কর্মকার, গণেশ চন্দ্র কুরী প্রমুখ। ২য় পর্বে কাউন্সিল অধিবেশন দিলীপ কুমার ভট্টাচার্যকে সভাপতিত্বে এবং শিবু প্রসাদ দত্ত, শম্ভু দাশ, অ্যাড. প্রবীর ভট্টাচার্য ও দিলীপ শীলের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে ঝুন্টু চৌধুরীকে সভাপতি, অ্যাড. শুভাশীষ শর্মাকে সাধারণ সম্পাদক ও দেশপ্রিয় চৌধুরী বিনয় নির্বাহী সদস্য নির্বাচিত হন। প্রেস বিজ্ঞপ্তি।











