আমরা মানবিক সংগঠন চট্টগ্রাম শাখার ৪র্থ বর্ষপূর্তি উদযাপন ও কার্য নির্বাহী কমিটির পরিচিতি সভা গত নগরীর কল্পলোক আবাসিক এলাকাস্থ কল্পকুটির মিলনায়তনে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম শাখার প্রতিষ্ঠাতা উপদেষ্টা মোহাম্মদ তারিকুল ইসলাম বিপুর সভাপতিত্বে ও মোহাম্মদ সাহাব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে এতে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক মোহাম্মদ কামরুল ইসলাম। তিনি বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরেও এখনো দেশে দরিদ্র অসহায় মানুষের আহাজারি–আর্তনাদ শোনা যায়। সরকারগুলো দরিদ্রদের কল্যাণে মোটা অংকের বাজেট করে। কিন্তু দুর্নীতি ও অনিয়মের কারণে দরিদ্র মানুষেরা সবসময় বঞ্চিত থেকে যাচ্ছে। দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সরকার ও বিত্তবানদের ওপর নৈতিক দায়িত্ব। প্রধান আলোচক ছিলেন রোটারিয়ান এস এম আজিজ। অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অব.) কাজী শাহাবুদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা মো. হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবক মো.ওসমান গনি। বক্তব্য রাখেন মোহাম্মদ আবুল খায়ের সবুজ, সালা উদ্দিন মাসুম, সাইফুল উদ্দিন সুমন, আবু হানিফ তাপস, মো. শামসুল ইসলাম, মো. নাছির উদ্দীন,অধ্যক্ষ মো. মঈন উদ্দিন, মাস্টার রুবেল হাওলাদার, সাখাওয়াত ফরাইজী, বনি আমিন হাওলাদার, মো. সিদ্দিকুর রহমান প্রমুখ। সভায় মোহাম্মদ শরিফুল ইসলাম পিন্টু, মোহাম্মদ আলী হোসেন, মো. স্বপন আহমেদকে মরহুম ইমরান হোসেন স্মৃতি সেবা পদক প্রদান করা হয়। তাছাড়া উপদেষ্টা মোহাম্মদ শামসুল ইসলাম, মো. নাছির উদ্দীন, মোহাম্মদ আজিজুল ইসলামকে সম্মাননা প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












