বান্দরবানে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু

বান্দরবান প্রতিনিধি | শুক্রবার , ১৯ জুন, ২০২৬ at ৯:২৩ পূর্বাহ্ণ

করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে শুরু হয়েছে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলা ।

গতকাল বৃহস্পতিবার বান্দরবান জেলা প্রশাসন ও কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয় প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস।

পরে উপপরিচালকের কার্যালয়ের সভা কক্ষে জাতীয় ফল মেলার উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বান্দরবান কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু নঈম মোহাম্মদ সাইফুদ্দিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো.ওয়াহিদুল ইসলাম খান, কৃষি বিভাগের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ স্থানীয় ফলচাষীরা।শেষে শিক্ষার্থী ও বিভিন্ন ফলচাষীর মাঝে বিনামূল্যে বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করেন অতিথিবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে কৃষি প্রযুক্তি ছড়িয়ে দিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে পরিত্যক্ত ওয়ান শুটার গান উদ্ধার