সীতাকুণ্ডে কৃষি প্রযুক্তি ছড়িয়ে দিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস

সীতাকুণ্ড প্রতিনিধি | শুক্রবার , ১৯ জুন, ২০২৬ at ৯:২২ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ‘পার্টনার’ প্রোগ্রামের আওতায় গতকাল বৃহস্পতিবার উপজেলা কৃষি অফিসের উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো.ফখরুল ইসলাম। কৃষি অফিসার মো. হাবিবুল্লাহর সভাপতিত্বে ও মো. শাহ্‌ আলমের সঞ্চালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ইশতিয়াক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ডা. কমল কদর, সদস্য সচিব মো.মোতাছিম বিল্লাহ, ছালেহ আহম্মদ সলু প্রমুখ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি থেকে জারি করা পার্টনার কংগ্রেস বাস্তবায়ন নির্দেশিকা অনুযায়ী এই কংগ্রেসের আয়োজন করা হয়। পিএফএসএ প্রশিক্ষিত কৃষককৃষাণীর অর্জিত জ্ঞান, দৃষ্টিভঙ্গি ও প্রযুক্তি যাতে প্রকল্প এলাকার অন্যান্য কৃষককৃষাণীর কাছে পৌঁছে,সেজন্য প্রতি উপজেলায় বছরে একটি করে কংগ্রেস আয়োজনের বাধ্যবাধকতা রাখা হয়েছে। কংগ্রেসে বক্তারা পার্টনার কংগ্রেসের চারটি মূল উদ্দেশ্য তুলে ধরেন। উপস্থিত কৃষককৃষাণিরা পিএফএস থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা সকলের সাথে বিনিময় করেন। সরকারি কর্মকর্তারা নতুন উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতি ও পুষ্টিসমৃদ্ধ ফসল উৎপাদন প্রযুক্তির ব্যবহারিক দিক তুলে ধরেন।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে বসতঘরে মিলল অস্ত্র-ইয়াবা, আটক ২
পরবর্তী নিবন্ধবান্দরবানে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু