সীতাকুণ্ডে কৃষি খাতের উন্নয়নে ভলান্টিয়ার সংগ্রহের সূচনা

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ৯ জুন, ২০২৬ at ১০:৪৭ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে কৃষি খাতে প্রযুক্তিগত বিস্তার ও উন্নয়নে উপজেলায় ভলান্টিয়ার সংগ্রহের সূচনা হয়েছে। গতকাল সোমবার উপজেলার একটি পৌরসভা ও ৯টি ইউনিয়নের কৃষকদের কৃষি খাতে সহযোগিতা করার লক্ষ্যে উপজেলা কৃষি অফিস প্রশিক্ষণ কেন্দ্রে এ অনুষ্ঠানটির সূচনা হয়। ভলান্টিয়ার সংগ্রহ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা অন্তর ৩০ জন ভলান্টিয়ার নারী পুরুষ অংশগ্রহণ করেন। উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. হাবিবুল্লাহ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কল্লোল বড়ুয়া, মৎস্য অফিসার মোতাছিন বিল্লাহ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইশতিয়াক আহমেদ। উপস্থিত ছিলেন শেখ সালাউদ্দিন, কামরুল ইসলাম দুলু, মো. শাহ আলম, মো. সোহেল প্রমুখ। এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার মো. হাবিবুল্লাহ বলেন, উপজেলার পৌরসভা সহ ১ নম্বর সৈয়দপুর ইউনিয়ন থেকে শুরু করে ১০ নম্বর সলিমপুর ইউনিয়ন পর্যন্ত যেসব কৃষক রয়েছেন তাদের সহযোগিতা করার লক্ষ্যে ইউনিয়নব্যাপী ভলান্টিয়ার সংগ্রহের কার্যক্রম চলছে। এ কার্যক্রমের অংশ হিসেবে প্রথম দিনেই নারীসহ ৩০ জন নতুন ভলান্টিয়ার এতে অংশ নেয়।

এসব অংশ গ্রহণ কারিদের কৃষি বিষয়ক এবং কৃষকদের সহযোগিতার বিষয়টি ধারণা দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, মূলত: কৃষি খাতে উন্নয়নের লক্ষ্যে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগ কৃষি খাতকে আরো সামনে এগিয়ে নিয়ে যাবে বলে আমার বিশ্বাস।

পূর্ববর্তী নিবন্ধমা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজে বি ডি এস কোর্সের ওরিয়েন্টেশন
পরবর্তী নিবন্ধসবুজ অর্থায়নের প্রসার দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে