মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজে বি ডি এস কোর্সের ওরিয়েন্টেশন

| মঙ্গলবার , ৯ জুন, ২০২৬ at ১০:৪৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে ২০২৫২০২৬ (দ্বিতীয় ব্যাচ) শিক্ষাবর্ষের বি.ডি.এস কোর্সের ওরিয়েন্টেশন প্রোগ্রাম গতকাল ৮জুন অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ অধ্যাপক ডা. অসীম কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইস্ট ডেল্টা ইউনির্ভাসিটির ভাইসচ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ নাজিম উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মিলিটারী ডেন্টাল কেয়ার চট্টগ্রামের কমানডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল সাবরিনা আহমদ, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এস.এম. মোরশেদ হোসাইন, ট্রাস্টি বোর্ডের ভাইসচেয়ারম্যান ডা. কামরুন নাহার দস্তগীর, ট্রাস্টি বোর্ডের ম্যানেজিং ট্রাস্টি এবং অত্র মেডিকেল কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. রেজাউল করিম আজাদ, ট্রাস্টি বোর্ডের ট্রেজারার অধ্যক্ষ লায়ন ড. মোহাম্মদ সানাউল্লাহ এবং ট্রাস্টি বোর্ডের সদস্য ডা. মোহাম্মদ সারোয়ার আলম।

প্রধান অতিথি আধুনিক চিকিৎসা বিজ্ঞানে ডেন্টিস্ট্রির ভূমিকা অপরিসীম উল্লেখ করে শিক্ষার্থীদের সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে পড়াশোনা সম্পন্ন করে দক্ষ ডেন্টাল সার্জন হিসেবে গড়ে উঠার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. অসীম কুমার বড়ুয়া, হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক এবং পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডা. .কে.এম. আশরাফুল করিম।

স্বাগত বক্তব্য রাখেন মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের সহযোগী অধ্যাপক এবং ইউনিট প্রধান ডা. মো. কামরুল হাসান। তিনি মেডিকেল কলেজের ইতিহাস, বি.ডি.এস কোর্সের অবকাঠামোসহ শিক্ষার্থীদের সুযোগ সুবিধা, শিক্ষার্থীদের পেশাগত পরীক্ষা, শিক্ষক/শিক্ষিকাদের পরিচিতি, ২০২৫২০২৬ শিক্ষাবর্ষের বি.ডি.এস কোর্সের কারিকুলাম এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের নিয়ম কানুনের উপর পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন।

এছাড়াও অনুষ্ঠানে শিক্ষকশিক্ষিকাবৃন্দের পক্ষে বক্তব্য রাখেন ফেইজ১ এর কোঅর্ডিনেটর এবং ফিজিওলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সাহেদা খানম। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মো. জসীম উদ্দিন। গীতা পাঠ করেন তিলক চন্দ্র দে (প্রথম ব্যাচ, বি.ডি.এস কোর্স) এবং ত্রিপিটক পাঠ করেন ডেন্টাল ইউনিটের প্রভাষক ডা. অরুনিমা বড়ুয়া তূর্ণা। বি.ডি.এস শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন রওনক জাহান ইকরা, মো. সামিন ইসলাম ও কাজী ফাতিন নেওয়াজ। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল কাদের ভূঁইয়া। পরে ‘এক শিক্ষার্থী এক গাছ’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন ডেন্টাল ইউনিটের প্রভাষক ডা. মো. ওয়াসিফ হামিদ এবং প্রভাষক ডা. নাফিসা তাবাস্‌সুম চৌধুরী। আরো উপস্থিত ছিলেন শিক্ষার্থীদের অভিভাবকসহ প্রতিষ্ঠানের প্রিক্লিনিক্যাল, প্যারাক্লিনিক্যাল এবং ক্লিনিক্যাল বিভাগ সমূহের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষকসহ হাসপাতাল এবং মেডিকেল কলেজের সর্বস্তরের কর্মকর্তাবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদীপেন দেওয়ানকে পার্বত্য মন্ত্রী পদে পুনর্বহালের দাবি
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে কৃষি খাতের উন্নয়নে ভলান্টিয়ার সংগ্রহের সূচনা