সিআরবি রক্ষা মঞ্চের কার্যকরী কমিটির এক সভা গতকাল রবিবার সন্ধ্যা ৭টায় চকবাজারস্থ ডা. মাহফুজুর রহমান ল্যাবে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিআরবি রক্ষা মঞ্চের সভাপতি ডা. মাহফুজুর রহমান। সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম, সিআরবির পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ, নাগরিক সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা সিআরবির প্রাকৃতিক পরিবেশ, জীববৈচিত্র্য ও ঐতিহাসিক গুরুত্ব রক্ষায় সকল শ্রেণি–পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সভায় বক্তব্য রাখেন সিআরবি রক্ষা মঞ্চের সদস্য সচিব রিজোয়ান খান, বীর মুক্তিযোদ্ধা রেজা মিয়া, একরামুল করিম, এম নুরুল হুদা চৌধুরী, রনি, আসমা চৌধুরী, হাসিনা আক্তার টুনু এবং ছাত্রনেতা এম কাইছার উদ্দীন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












