আরেকটি খাণ্ডবদাহন হোক

নাহিদা আকতার লাকী | সোমবার , ১ জুন, ২০২৬ at ৬:৪০ পূর্বাহ্ণ

নিষ্পাপ ছোট্ট শিশুটি

হাসত সবার মাঝে,

ছোট্ট বন্ধু খেলতো নিয়ে

রঙিন সকাল সাঝে।

হঠাৎ করে মানুষ রূপী

কিছু পশু করলো দ্বিখণ্ডিত

রাষ্ট্র সমাজ থাকবে কি চুপ

দেখে এমন ক্ষয়?

শিশুর জন্য নিরাপদ পৃথিবী

গড়া সবার দায়।

ভালবাসা, সুরক্ষা আর

ন্যায়ের হোক জয়!

না হলে হবে আবার

আরেকটি খাণ্ডবদাহন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রমে প্লাস্টিক দূষণ রোধে জরুরি জনসচেতনতা প্রয়োজন
পরবর্তী নিবন্ধঅহংকার করার মত নেতা