অহংকার করার মত নেতা

সাহাদাত হোসাইন সাহেদ | সোমবার , ১ জুন, ২০২৬ at ৬:৪১ পূর্বাহ্ণ

এখন চলছে চরম ভোগবাদ। মানুষের সামনে ত্যাগের উদাহরণ খুব কম। আফসোস! সে সময়ের মতো কৃতিপুরুষ, সমাজ দর্পণের অসাধারণ মনের অধিকারী নেতার দেখা মিলে না খুব একটা। সব ভোগের রাজ্যের মহারাজ। দরদী মনের খোঁজ মিলে না। অথচ বিগত ফেলে আসা দিনের সে কথাগুলো এখন কল্পলোকের কিসসা কাহিনি মনে হয়যা বাস্তব স্বরূপে অঙ্গার। সমাজ নির্মাণের সে মনুষ্যত্ব বিকাশের কথা ভাবা যায় নাযা নিয়ে অহংকার করা যায়। যা ছিল দর্শন। ভারতের লাল বাহাদুর শাস্ত্রী প্রধানমন্ত্রী হয়ে পণ্ডিত জওহর লাল নেহেরুর দেওয়া কোট পরিধান করে শপথ নেন। বলাবাহুল্য, এই কোর্টি দুই প্রধানমন্ত্রী ব্যবহার করে শপথ বাক্য পাঠ করেন। আর আমাদের বর্তমান প্রেক্ষাপট নিয়ে দেখুন আর বলুন কত বাহুল্য। কত উচ্ছ্বাসে ভরা লাখ টাকার স্যুট ও গাড়ির বাহার এবং রঙপূর্ণ বিলাসিতা। আসলে দেশের শীর্ষ নেতাদের নিয়ে কি তেমন বিষয় ভাবা যায়? ক্ষমতার মসনদের দাপটে সভ্যতা লোপ পায়। অমূলক ধারায় বরং উল্টো ধারাপাতে তলিয়ে যায়। তাই খুঁজে পাওয়া যায় না মহত্ত্ববান দরদী নেতার উপস্থিতি। দেখা মিলে না অহংকার করার মত কৃতিজন। বিধাতা তুমি শক্তি দাও, বাহাস নয়, জাতির দুঃস্বপ্ন মোচনে অহংকার করার মত দরদী নেতা দাও। যারা মানুষের সুখে দুঃখে জনতার পাশেই থাকেন।

পূর্ববর্তী নিবন্ধআরেকটি খাণ্ডবদাহন হোক
পরবর্তী নিবন্ধঅসুরের বিরুদ্ধে সুরের আগুন জ্বালানো এক আলোকবর্তিকার প্রস্থান