সামাজিক মাধ্যমে ‘কুরুচিপূর্ণ মিথ্যা তথ্য ও অডিও প্রচার এবং প্রাণনাশের হুমকি’র অভিযোগে একটি ফেসবুক অ্যাকাউন্ট ও একটি বিদেশি নম্বরের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক এনসিপি নেতা। গতকাল হুজ্জাতুল ইসলাম সাঈদ নামের ওই যুবক চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালের বিচারক কাজী মিজানুর রহমানের আদালতে নালিশী মামলাটি দায়ের করেন।
মামলায় হুজ্জাতুল নিজেকে এনসিপির চট্টগ্রাম মহানগর শাখার সহ–সাংগঠনিক হিসেবে পরিচয় দিয়েছেন। মামলার আসামিরা হল ঊসরষ ঐধংধহ নামে একটি ফেসবুক আইডি ও একটি বিদেশি নম্বর।
ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী আল আমিন বলেন, একটি ফেসুবক আইডি ও একটি বিদেশি নম্বরসহ মোট ৮ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছিল। কিন্তু আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে শুধু উক্ত ফেসবুক আইডি ও একটি বিদেশি নম্বরের বিরুদ্ধে মামলা রেকর্ড করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার আরজিতে বলা হয়, রাজনৈতিক বিরোধ ও ব্যক্তিগত বিদ্বেষের জেরে গত ১৪ মে সন্ধ্যা থেকে ১৫ মে রাত পর্যন্ত পরিকল্পিতভাবে হুজ্জাতুল ইসলাম সাঈদের ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে মানহানিকর অডিও ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়। এছাড়া তার ব্যক্তিগত মোবাইল নম্বরে কল দিয়ে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও এজাহারে উল্লেখ করা হয়।












