ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ব্যতিক্রমী কর্মসূচি

| শনিবার , ১০ অক্টোবর, ২০২৬ at ১০:৩৩ পূর্বাহ্ণ

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ব্যতিক্রমী জনসচেতনতামূলক কর্মসূচি ও গণশুনানির আয়োজন করেছে সমাজকর্মী হাশমিরা হায়দার চৌধুরী। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরির পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। এ সময় পথচারীদের অংশগ্রহণে গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে ডেঙ্গু পরিস্থিতি, মশক নিধন কার্যক্রম এবং নগরবাসীর দুর্ভোগ নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন সাধারণ মানুষ।

কর্মসূচিতে বক্তব্য রাখেন জুলাইযোদ্ধা সাদিয়া আফরিন, তানিয়া আমিন ও আব্দুল্লাহ আল মামুন। এসময় আয়োজক হাশমিরা হায়দার চৌধুরী বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, মশার প্রজননস্থল ধ্বংস, নিয়মিত মশক নিধন অভিযান এবং নগরীর পরিচ্ছন্নতা নিশ্চিত করা জরুরি। শুধু প্রচার–প্রচারণা নয়, ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রয়োজন কার্যকর পরিকল্পনা, মানসম্মত ওষুধের ব্যবহার এবং নিয়মিত তদারকি। তাঁরা আরও বলেন, নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মশক নিধন কার্যক্রমের কার্যকারিতা এবং ব্যবহৃত ওষুধের মান নিয়েও স্বচ্ছতা নিশ্চিত করা প্রয়োজন। আয়োজক হাশমিরা হায়দার চৌধুরীর উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মসূচিতে লিফলেট বিতরণ, গণশুনানি ও জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং নগরবাসীর দুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখানকা-এ কাদেরীয়া চিশতীয়া আজিজিয়ায় ফাতেহায়ে ইয়াজদাহুম মাহফিল
পরবর্তী নিবন্ধশিক্ষা ও নৈতিকতার সমন্বয়ে জীবন সুন্দর, সফল ও আলোকিত হয়