খানকা-এ কাদেরীয়া চিশতীয়া আজিজিয়ায় ফাতেহায়ে ইয়াজদাহুম মাহফিল

| শনিবার , ১০ অক্টোবর, ২০২৬ at ১০:৩২ পূর্বাহ্ণ

বড়পীর গাউসুল আযম দস্তগীর ছিলেন ইলম ও আমলের অনন্য সমন্বয়ের প্রতীক। তিনি আত্মশুদ্ধির মাধ্যমে মানুষের চরিত্র সংশোধন এবং সমাজ পরিবর্তনের শিক্ষা দিয়েছেন। তাঁর দাওয়াতের অন্যতম বৈশিষ্ট্য ছিল–মানুষকে আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় করার পাশাপাশি মানুষের হক আদায়, সত্যবাদিতা, আমানতদারি, হালাল–হারামের ব্যাপারে সচেতনতা এবং মানবসেবায় উদ্বুদ্ধ করা।

কাদেরীয়া চিশতীয়া আজিজিয়া আলীয়া শরীফে পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম ও শাহসুফি আল্লামা মুহাম্মদ আজিজুল হক আল কাদেরীর (রহ.) মাসিক ফাতেহা শরীফ উপলক্ষে গাউছুল আজম কনফারেন্সে সভাপতির বক্তব্য প্রদানকালে অধ্যক্ষ আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আল কাদেরী (মা.জি.আ.) উপরোক্ত কথা বলেন। গত ৪ অক্টোবর চট্টগ্রাম আন্দরকিল্লা পুরাতন টিএন্ডটি রোডস্থ খানকা–এ কাদেরীয়া চিশতীয়া আজিজিয়া আলীয়া শরীফে পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম ও শাহসুফি আল্লামা মুহাম্মদ আজিজুল হক আল কাদেরীর (রহ.) মাসিক ফাতেহা শরীফ উপলক্ষে গাউছুল আজম কনফারেন্স হাটহাজারী ছিপাতলী কাদেরীয়া চিশতীয়া আজিজিয়া আলীয়া শরীফের সাজ্জাদানশীন শাহ্‌সূফি অধ্যক্ষ আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আল কাদেরীর (মা.জি.আ.) সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন শাহজাদা মাওলানা আবু ছালেহ মুহাম্মদ গোলাম কাদের আল আযহারী, শাহজাদা মাওলানা আবু রায়হান মুহাম্মদ গোলাম মুঈনুদ্দিন কাদেরী, আনোয়ারা হযরত শাহ মোহছেন আউলিয়া (রহ.) মাজার শরীফের খাদেম মুহাম্মদ ইউসুফ চিশতী। এতে বক্তব্য রাখেন ছিপাতলী গাউছিয়া মঈনীয়া বহুমুখী কামিল মাদ্রাসার মোহাদ্দেস আল্লামা কাযী মুহাম্মদ শফিউল আজম আলকাদেরী, আল্লামা মুফতি মুহাম্মদ নেয়ামত উল্লাহ আল কাদেরী, মাওলানা মুহাম্মদ ইয়াছিন আনছারী, মাওলানা জিয়াউদ্দিন আল কাদেরী, মাওলানা হাফেজ কাযী মুহাম্মদ দিদারুল আলম আল কাদেরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে ৪৮ কেজি ইলিশ জব্দ, এতিমখানায় বিতরণ
পরবর্তী নিবন্ধডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ব্যতিক্রমী কর্মসূচি