মীরসরাইয়ে ৪৮ কেজি ইলিশ জব্দ, এতিমখানায় বিতরণ

মীরসরাই প্রতিনিধি | শনিবার , ১০ অক্টোবর, ২০২৬ at ১০:৩২ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বাজারে বিক্রির উদ্দেশ্যে আনা ৪৮ কেজি ইলিশ মাছ জব্দ করেছে উপজেলা প্রশাসন। গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার মিঠাছড়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব ইলিশ জব্দ করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীরুল কাদের। জব্দ করা মাছের আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ টাকা।

পরবর্তীতে জব্দ করা ইলিশ ছয়টি এতিমখানায় বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাবরিনা লীনা। উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে গত বুধবার মধ্যরাত থেকে সাগরে ইলিশ আহরণ, মজুদ, বাজারজাত ও কেনাবেচায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। মা ইলিশ সংরক্ষণে এ সময়ে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাত ও কেনাবেচা নিষিদ্ধ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় সাংস্কৃতিক মঞ্চ চট্টগ্রামের মতবিনিময়
পরবর্তী নিবন্ধখানকা-এ কাদেরীয়া চিশতীয়া আজিজিয়ায় ফাতেহায়ে ইয়াজদাহুম মাহফিল