আনোয়ারায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে বিএনপি সমর্থিত দুই শ্রমিক গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার (২৩ নভেম্বর) দুপুর ২ টায় উপজেলার বৈরাগ ইউনিয়নের বন্দর গ্রামের শাহাদত নগর এলাকায় এ ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৭ জন আহত হয়েছে বলে জানা গেছে। তবে আহতদের নাম পাওয়া যায়নি। এই ঘটনায় উভয়পক্ষে উত্তেজনা বিরাজ করছে। জানা গেছে, গতকাল সোমবার দুপুর দুইটায় উপজেলার বৈরাগ ইউনিয়নের বন্দরের শাহাদত নগর এলাকায় বন্দর–আনোয়ারা–পশ্চিম পটিয়া ট্রাক মালিক সমিতির বিএনপির সমর্থিত দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয় পরবর্তীতে তাদের মধ্যে মারামারি, হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওযার ঘটনা ঘটে। এ সময় এলাকায় উত্তেজনা দেখা দেয়। ঘটনার খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সার পরিবহন, জেটি ঘাট নিয়ন্ত্রণ সহ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি সমর্থিত দুই গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে।
বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরে আলম সাংবাদিকদের বলেন, সোমবার বন্দর–আনোয়ারা–পশ্চিম পটিয়া ট্রাক মালিক সমিতির দু‘পক্ষের মধ্যে উত্তেজনার দেখাদিলে পুলিশ এসে পরিস্থিত নিয়ন্ত্রণে আনেন।











