চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দশক পূর্তি ও বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

| মঙ্গলবার , ১৯ মে, ২০২৬ at ১০:৩৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ হতে ৫ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১ম দিন দোয়া ও মিলাদ মাহফিল এবং বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম দিয়ে অনুষ্ঠান শুরু হয়। তারই ধারাবাহিকতায় গতকাল বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে উন্মুক্ত আলোচনা হয়।

আলোচনায় বিশ্ববিদ্যালয়ের ডিন, কর্মকর্তা ও কর্মচারীরা স্মৃতিচারণ করেন ও এই পর্যন্ত তাদের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন, বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্নতা কর্মী চিনু রানী দাশ, অফিস সহায়ক মো. সাজ্জাদ, অফিস সহায়ক সানজিদা, মালী মো. কলিমউদ্দিন, অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট মো. রাজ্জাকুল হায়দার, ক্যাশিয়ার মো. আমীর আহমেদ, কম্পিউটার অপারেটর মো. শফিকুল আলম সোহেল, কম্পিউটার অপারেটর মো. আশরাফুল করীম চৌধুরী, শাখা কর্মকর্তা মুহাম্মদ আসিফ আল হোসাইন, শাখা কর্মকর্তা ডা. উপল চাকমা ও উপ পরীক্ষা নিয়ন্ত্রক মো. আতিকুর রহমান এবং ডিন স্মৃতিচারণ করেন। এরপর অতিথিদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের নিউজ লেটারের মোড়ক উন্মোচন করা হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের গত এক দশকের কার্যক্রম পাওয়ারপয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার (প্রশাসন) মো. আলাউদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ এবং বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ডা. তমিজউদদীন, সিন্ডিকেট সদস্য ডা. খুরশীদ জামীল চৌধুরী, অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস, ইউএসটিসির সাবেক উপাচার্য অধ্যাপক প্রভাস চন্দ্র বড়ুয়া ও উপাচার্যের সহধর্মিণী শোয়েবা ইউসুফ।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. সুলতানা রুমা আলমের উপস্থাপনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ মাসুদ করিম, বেসিক সায়েন্স ও প্যারা ক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. অজয় দেব, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মেহেরুনেচ্ছা খানম, ডেন্টাল অনুষদের ডিন ডা. রহিমউল্লাহ চৌধুরী, বিভাগীয় পরিচালক চট্টগ্রাম ডা. শেখ ফজলে রাব্বি, সিভিল সার্জন চট্টগ্রাম ডা. মো. জাহাঙ্গীর আলম, আইএএসএইরচের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. বদিউল আলম, আইএএসএইচ ফিজিওলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সাবিনা ইয়াছমিন, বিআইটিআইডির উপ পরিচালক ডা. মো. ইফতেখার আহমেদ, বিআইটিআইডির অধ্যাপক ডা. মামুন অর রশীদ, বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক অধ্যাপক ডা. ময়নাল হোসেন, ফৌজদার হাট নার্সিং কলেজের অধ্যক্ষসহ বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তাকর্মচারী অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম কিডনি হাসপাতালে দরিদ্র কিডনি রোগীদের মাঝে চেক বিতরণ
পরবর্তী নিবন্ধমধু মাসের ফল খাবেন? ডায়াবেটিক রোগীরা জানুন