চট্টগ্রাম কিডনি হাসপাতালে দরিদ্র কিডনি রোগীদের মাঝে চেক বিতরণ

| মঙ্গলবার , ১৯ মে, ২০২৬ at ১০:৩৩ পূর্বাহ্ণ

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত প্রকল্পের আওতায় গতকাল সোমবার চট্টগ্রাম কিডনি হাসপাতালে দরিদ্র ও অসহায় রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত অনুদান থেকে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। অনুদানের অর্থ সরাসরি রোগীদের হাতে চেকের মাধ্যমে তুলে দেওয়া হয়। এ উপলক্ষে এক অনুষ্ঠান ফাউন্ডেশনের সহসভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয় চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কামালুর রহমানের সঞ্চালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের যুগ্মসাধারণ সম্পাদক এমদাদুল আজিজ চৌধুরী। উপস্থিত ছিলেন যুগ্মসাধারণ সম্পাদক রিজোয়ান শাহেদী, নির্বাহী সদস্য জেসমিন সুলতানা পারু ও জেনারেল ম্যানেজার মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ। প্রধান অতিথি বলেন, চট্টগ্রাম কিডনি হাসপাতালে যে আন্তরিকতা ও দক্ষতার সাথে দরিদ্র কিডনি রোগীদের সেবা দিয়ে যাচ্ছে তা সরকারিবেসরকারী অংশীদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি আরো বলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এই সহায়তা প্রকল্পের মাধ্যমে আরো বেশী আসহায় রোগী উপকৃত হবে। চট্টগ্রাম কিডনি হাসপাতালে বর্তমানে ৩৮ টি ডায়ালাইসিস মেশিনের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে। প্রতিদিন ১০০ জন রোগীকে ডায়ালাইসিস সেবা প্রদান করা হয়। তিন শিফটে সপ্তাহে সাত দিন বিরতিহীনভাবে ডায়ালাইসিস কার্যক্রম চলমান রয়েছে। যাকাত তহবিলের ভর্তূকির মাধ্যমে দরিদ্র রোগীরা ৯০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত ছাড় পাচ্ছেন। সরকারের সহায়তা ও জনসাধারণের সহযোগিতায় চট্টগ্রাম অঞ্চলের দরিদ্র কিডনি রোগীদর জন্য সাশ্রয়ী মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করাই কিডনি হাসপাতালের মূল লক্ষ্য। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআইআইইউসিতে প্যালেস্টাইন স্টাডিজ বিষয়ে লেকচার সিরিজ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দশক পূর্তি ও বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন