চট্টগ্রাম সোনালী অতীত ক্লাবের অনুশীলন শুরু

| সোমবার , ২৩ নভেম্বর, ২০২৬ at ৭:৫৩ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক মাস্টার্স ক্লাব ফুটবল টুর্নামেন্ট জানুয়ারির প্রথম সপ্তাহে সিলেটে শুরু হবে। এই ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে চট্টগ্রাম সোনালী অতীত ক্লাবের ফুটবল খেলোয়াড়রা গত শুক্রবার বিকেলে হালিশহর শারীরিক শিক্ষা কলেজ মাঠে নিজেদের মধ্যে একটি প্রদর্শনী ফুটবল ম্যাচের মাধ্যমে প্রস্তুতি শুরু করেছে।

সপ্তাহে দুই দিন শুক্রবার ও শনিবার চট্টগ্রাম সোনালী অতীত ক্লাবের সকল সদস্যদের মাঠে এসে টুর্নামেন্টে অংশগ্রহণকে সফল করে তোলার আহ্বান জানানো হয়েছে। চট্টগ্রাম সোনালি অতীত ক্লাব সভাপতি ও সহ–সাধারণ সম্পাদক সবাইকে মাঠে আসার অনুরোধ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহৃদয়-লিটনকে বড় হুমকি মানছেন মার্করাম
পরবর্তী নিবন্ধভাষা সৈনিক বদিউল আলম চৌধুরী ফাউন্ডেশনের ফুটবল টুর্নামেন্ট শুরু