সমন্বিত শিক্ষা ব্যবস্থাই জাতিকে অভীষ্ট লক্ষ্যের দিকে নিয়ে যেতে পারে

পুরস্কার বিতরণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড চেয়ারম্যান

| মঙ্গলবার , ১৯ মে, ২০২৬ at ১০:৩২ পূর্বাহ্ণ

চিটাগাং আইডিয়্যাল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাহিত্যসাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গতকাল সোমবার বিদ্যালয়ের এ.কে. মাহমুদুল হক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি প্রকৌশলী মনজারে খুরশেদ আলম, সম্মানিত ট্রাস্টি প্রকৌশলী মুহাম্মদ মিয়ান তালুকদার, ট্রাস্টি ডা. আব্দুল্লাহ খাঁন, ট্রাস্ট্রি প্রকৌশলী মাইনুদ্দীন আহমদসহ অন্যান্য অতিথিবৃন্দ। সভাপতিত্ব করেন ট্রাস্টের চেয়ারম্যান ডা. . কে. এম ফজলুল হক। স্বাগত বক্তব্য রাখেন একাডেমিক ডাইরেক্টর অধ্যক্ষ আমেনা শাহীন।

প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার নতুন একটি সমন্বিত শিক্ষা ব্যবস্থার দিকে দেশকে নিয়ে যেতে চায়। একটি সমন্বিত শিক্ষা ব্যবস্থাই পারে একটি জাতিকে তার অভীষ্ট লক্ষ্যের দিকে নিয়ে যেতে। সর্বোপরি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বিশ্বায়নের এ যুগে নিজেকে একজন দক্ষ সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

স্বাগত বক্তব্যে অধ্যক্ষ আমেনা শাহীন বিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যউদ্দেশ্য তুলে ধরেন। তিনি আদর্শ সমাজ বিনির্মাণে আদর্শ মানুষ তৈরিতে এ প্রতিষ্ঠান ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন। সভাপতির বক্তব্যে ডা. . কে.এম ফজলুল হক আগামীর দেশ বিনির্মাণে শিক্ষার্থীদের সৎ, দক্ষ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

শেষে বিভিন্ন বিষয়ে বিজয়ী কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। স্কুলের প্রধান শিক্ষক শাহীদা নাসরিন শিউলী ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিনিয়র শিক্ষক মুহাম্মদ সৈয়দুল আলম ও সহকারী শিক্ষক আবু দাউদ মুহাম্মদ শাহ শরীফ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবি শিক্ষার্থীদের জন্য শহরে পাঠাগার স্থাপনের দাবি
পরবর্তী নিবন্ধআইআইইউসিতে প্যালেস্টাইন স্টাডিজ বিষয়ে লেকচার সিরিজ