মেডিকেল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর

| সোমবার , ২৩ নভেম্বর, ২০২৬ at ৭:২৪ পূর্বাহ্ণ

দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০২৬–২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে আগামী দু–একদিনের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। গতকাল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর বাসসের।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০২৬–২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধদল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে : প্রসিকিউটর তামিম
পরবর্তী নিবন্ধঅন্তঃসত্ত্বা স্ত্রীকে যৌতুকের জন্য মারধরের অভিযোগ, স্বামী ও দেবর গ্রেপ্তার