বাজুস চট্টগ্রাম শাখার নির্বাচনে মনোনয়নপত্র দাখিল

| শনিবার , ১৬ মে, ২০২৬ at ৭:১৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) চট্টগ্রাম শাখার আসন্ন নির্বাচন উপলক্ষে উৎসবমুখর পরিবেশে গত ১৪ মে নগরীর কোতোয়ালীস্থ বাজুস কার্যালয়ে প্রার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মনোনয়নপত্র জমা প্রদান অনুষ্ঠিত হয়। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান সাধন চন্দ্র ধর, সদস্য ছালেহ আহম্মেদ, সদস্য খন রঞ্জন রায় এবং নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র ধর, সদস্য রনজিত কুমার বণিক, সদস্য আনোয়ারুল হক খোকনের উপস্থিতিতে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। উল্লেখ্য, আগামী ৯ জুন ৩১ সদস্য বিশিষ্ট বাজুস চট্টগ্রাম নির্বাচনে এবার ৯২৭ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম কলেজ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ফেয়ারওয়েল
পরবর্তী নিবন্ধমরিয়ম আশ্রম উচ্চ বিদ্যালয়ে বার্ষিক বিজ্ঞান মেলা