মরিয়ম আশ্রম উচ্চ বিদ্যালয়ে বার্ষিক বিজ্ঞান মেলা, ভূগোল, কৃষি/গার্হস্থ্য ও চিত্র মেলা এবং শিক্ষা–সাংস্কৃতিক প্রতিযোগিতা বিদ্যালয় প্রাঙ্গণে গত ১৪ ও ১৫ মে মরিয়ম আশ্রম উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার সুমন যোসেফ কস্তার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলার কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র। উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি এবং সেন্ট প্লাসিডস্ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার স্যামুয়েল সবুজ বালা। প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের সৃজনশীল মেধার ভূয়সী প্রশংসা করেন। মেলার পাশাপাশি আয়োজিত দেয়ালিখা, সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা গান, নাচ, কবিতা আবৃত্তি, বিতর্ক এবং উপস্থিত বক্তব্য অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক–শিক্ষিকা, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। প্রেস বিজ্ঞপ্তি।













