অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশের সেরা ক্রিকেটার পাবেন গাড়ি

| বুধবার , ১৩ মে, ২০২৬ at ৭:৫৭ পূর্বাহ্ণ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে বাংলাদেশের সেরা ক্রিকেটার পাবেন একটি গাড়ি। বাংলাদেশপাকিস্তান মিরপুর টেস্টের শেষ দিনে লাঞ্চ বিরতির সময় বিসিবি ও চেরি বাংলাদেশের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া। আগামী মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ওয়ানডে ও টিটোয়েন্টি সিরিজ মিলিয়ে বাংলাদেশের ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ পাবেন একটি চেরি ব্র্যান্ডের গাড়ি। চুক্তি স্বাক্ষর আয়োজনে বিসিবি সভাপতি তামিম ইকবাল বলেন, এই ধরনের ব্র্যান্ড বিসিবির সঙ্গে সম্পৃক্ত হওয়া মানে বাংলাদেশ ক্রিকেটের জন্য দারুণ সুখবর। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে বাংলাদেশের সেরা হয়ে ইবাইক জিতেছিলেন পেসার শরিফুল ইসলাম। সেরা ক্রিকেটারের জন্য গাড়ি পুরস্কার দেশের ক্রিকেটে সবশেষ ছিল দ্বিতীয় বিপিএলে, যেটি জিতেছিলেন সাকিব আল হাসান। স্মৃতির ডানায় অতীতে ভেসে তামিম বললেন, জাতীয় দলের খেলায় সবশেষ গাড়ি জিতেছিলেন তার বড় ভাই নাফিস ইকবাল, ২০০৫ সালে বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের সিরিজে।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবান বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগীয় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
পরবর্তী নিবন্ধ১৩ রানের জন্য বিশ্ব রেকর্ড থেকে বঞ্চিত অধিনায়ক শান্ত