এবার সহকারী প্রক্টরের পদ ছাড়লেন মোনামী

| মঙ্গলবার , ১২ মে, ২০২৬ at ৭:৩৫ পূর্বাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদত্যাগের পর এবার সহকারী প্রক্টরের দায়িত্ব ছাড়লেন আলোচিত সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামী। গতকাল সোমবার সকালে এক ফেসবুক পোস্টে তিনি নিজেই পদত্যাগ করার কথা জানান। সহকারী অধ্যাপক মোনামী লিখেছেন, শিক্ষকতা পেশার ৭ বছরে (২০২৪) কখনো এক মুহূর্তের জন্য প্রশাসনিক কোনো দায়িত্ব পালনের ইচ্ছা আমার হয়নি। বিইউপি, জগন্নাথ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন কখনো ভাবিনি আমি প্রশাসনিক কোনো দায়িত্ব কখনো নেবো। খবর বিডিনিউজের। তবে ২৮ আগস্ট, ২০২৪ এ যখন প্রক্টর স্যার আমাকে কল দিয়ে বললেন, তিনি আমাকে সহকারী প্রক্টর হিসেবে চান, আমি আসলেই অনেক এঙাইটেড ছিলাম। আমি সামান্য লেকচারার, তার চেয়েও সামান্য একজন মানুষ, এতো বড় দায়িত্ব যা সচরাচর একটু সিনিয়র শিক্ষকরা পান, সেই দায়িত্বে আমি!

পূর্ববর্তী নিবন্ধশান্ত-মোমিনুলে এগিয়ে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধটেকনাফে অস্ত্র ও ইয়াবা ফেলে পালাল কারবারিরা