আঞ্জুমানে খুদ্দামুন নাস বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা কাজী জসিম উদ্দীন বলেছেন, ঐতিহাসিক পবিত্র দরসুল কোরআন মাহফিল এমন একটি মাহফিল, যেটি সত্যানুসন্ধানীদের নির্ভরতার প্রতীক। আঞ্জুমানে খুদ্দামুন নাস বাংলাদেশ বোর্ড অব ট্রাস্টিজের উদ্যোগে গত ৩ মে চেরাগি পাহাড় মোড়স্থ সালমা ভবন শহীদ হালিম মিলনায়তনে পবিত্র দরসুল কোরআন মাহফিলের পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আঞ্জুমানে খুদ্দামুন নাসের সচিব (ভারপ্রাপ্ত) ও পবিত্র দরসুল কোরআন মাহফিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক স ম হামেদ হোসাইনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন–অধ্যক্ষ জয়নুল আবেদীন জুবাইর, অধ্যক্ষ এস এম ফরিদ উদ্দীন, অধ্যক্ষ মুহাম্মদ ইব্রাহীম আখতারী, এ এস এম কাউসার। সভা সঞ্চালনা করেন দরসুল কোরআন মাহফিল প্রস্তুতি কমিটির সচিব মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদ।













