চবিতে শাপলা গণহত্যা নিয়ে আলোচনা সভা

চবি প্রতিনিধি | বুধবার , ৬ মে, ২০২৬ at ১০:০৯ পূর্বাহ্ণ

২০১৩ সালের ঐতিহাসিক ৫ মে স্মরণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘শাপলা গণহত্যা : ফ্যাসিবাদের পুনরুত্থান’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার মিলনায়তনে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

চাকসুর মুক্তিযুদ্ধ গণতন্ত্রের আন্দোলন সম্পাদক মোনায়েম শরীফের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (অ্যাকাডেমিক) . মোহাম্মদ শামীম উদ্দিন খান। চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনির সভাপতিত্বে এতে প্রধান আলোচক হিসেবে ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্মমহাসচিব মুফতি জাকারিয়া নোমান ফয়েজী। বিশেষ আলোচক ছিলেন চবির আরবি বিভাগের অধ্যাপক ড. আ ক ম আবদুল কাদের, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কাজী বরকত আলী, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মো. শহিদুল হক, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোজাম্মেল হক এবং চাকসুর জিএস সাঈদ বিন হাবিব।

পূর্ববর্তী নিবন্ধপবিত্র দরসুল কোরআন মাহফিলের পর্যালোচনা সভা
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ৭৮ লিটার চোলাই মদসহ টেক্সি জব্দ