রাঙ্গুনিয়ায় ৭৮ লিটার চোলাই মদসহ টেক্সি জব্দ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বুধবার , ৬ মে, ২০২৬ at ১০:০৯ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় চোলাই মদসহ একটি সিএনজি টেক্সি জব্দ করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার শান্তিরহাট বাজার থেকে মাদকের এই চালানটি আটক করা হয়।

স্থানীয় ব্যবসায়ী মো. হারুন জানান, সিএনজি টেক্সিতে করে মদের চালান যাচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে গাড়িটির গতিরোধ করে পুলিশের কাছে খবর দেয় স্থানীয়রা। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িতে থাকা এক যুবকসহ তিন ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। খবর পেয়ে রাঙ্গুনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি হেফাজতে নেয়।

পূর্ববর্তী নিবন্ধচবিতে শাপলা গণহত্যা নিয়ে আলোচনা সভা
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১২৩ জন, বহিষ্কার ১