পশ্চিম ষোলশহর ৭ নং ওয়ার্ডস্থ রশিদিয়া রউফাবাদ দাখিল মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য ও মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ এরশাদ উল্লাহ।
প্রধান অতিথি বলেন, আজকের নতুন প্রজন্মরা আমাদের আগামী দিনের আশা ও ভবিষ্যৎ নেতৃত্ব। পড়ালেখার পাশাপাাশি মেধা বিকাশে খেলাধুলার প্রয়োজনীয়তা অপরিসীম। তিনি কোরআন–সুন্নাহর আলোকে নিজেদের জীবন পরিচালনা করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। তিনি বলেন,পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে নতুন প্রজন্মকে উদ্বুূদ্ধ করতে হবে। মাদ্রাসার সুপারিনটেনডেন্টন আবু আহমদ জমেউল আখতার চৌধুরীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আর ইউ চৌধুরী শাহীন, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য জাফর আহমদ, আশরাফুল ইসলাম, উপাধ্যক্ষ মুহাম্মদ ইমরান,শফিউল হক আশরাফি, তৌহিদুল ইসলাম রাসেল,শিক্ষক মুহাম্মদ ওসমান গনি, আহমদ রেজা, মোবারক হোসাইন, সাজ্জাদ হোসেন খাঁন,নুর মোহাম্মদ, শামীম আখতার, জাভেদ ওমর,মাহী রুবেল, জসিম উদ্দিন,জাকির হোসেন মিশু, এম এ হাসান বাপ্পা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।













