মির্জাপুরে দোকানের তালা কেটে বৈদ্যুতিক মোটর চুরি

হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ৪ মে, ২০২৬ at ১০:৩৯ পূর্বাহ্ণ

হাটহাজারীর মির্জাপুরে একটি দোকানের তালা কেটে বৈদ্যুতিক মোটর চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে। দোকানের ভাড়াটিয়া আবুল কালাম বাদী হয়ে গতকাল রবিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের বিবরণে জানা যায়, মির্জাপুর ইউনিয়নের আবুল কালাম (৫৫) কালিদাস চৌধুরীহাট প্রকাশ মইগ্যারহাটের দক্ষিণ পার্শ্বে একটি মরিচ, হলুদ ও চাল মিলিং করার দোকান ভাড়া নেন। গত শনিবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান তিনি। গতকাল সকালে স্থানীয়রা দোকানের দরজার তালা ভাঙা এবং দরজা খোলা দেখে কালামকে খবর দিলে তিনি এসে মোটর চুরির বিষয়টি নিশ্চিত হন। পরে তিনি থানায় অভিযোগ দায়ের করেন।

পূর্ববর্তী নিবন্ধএপেক্স জেলা ক্লাবের চেঞ্জওভার অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে পিকআপের ধাক্কায় প্রাণ গেল শ্রমিকের